Print Date & Time : 25 October 2026 Sunday 02:35 am

পটুয়াখালীতে ভারী বৃষ্টি অব্যাহত, জনজীবনে ভোগান্তি

image

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে গত দুই দিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত জেলার কলাপাড়ায় ১৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস।

টানা বৃষ্টিতে শহর থেকে গ্রামাঞ্চলে স্থবিরতা নেমে এসেছে। চরম ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। সড়কের বিভিন্ন স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। পানির নিচে নিমজ্জিত রয়েছে আমন ক্ষেত। অতিবৃষ্টিতে দুশ্চিন্তায় পড়েছেন বর্ষাকালীন সবজি চাষিরা। 

সারের জন্য কৃষকের ছোটাছুটি, কোথাও সংকট কোথাও দাম বেশি

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। সেই সঙ্গে পটুয়াখালী, খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে দুপুর একটা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

—জা. অর্থনীতি/এনজে