Print Date & Time : 07 November 2026 Saturday 05:36 pm

নিকলীতে মানসম্মত খাবারের নির্ভরতায় হোটেল সারেবাইশ

image

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত নিকলী উপজেলায় ঘুরতে আসা পর্যটকদের কাছে মানসম্মত খাবারের বিশ্বস্ত ঠিকানা হয়ে উঠেছে ‘হোটেল সারেবাইশ’। উপজেলার নতুন বাজার চৌরাস্তা মোড়ে অবস্থিত এই হোটেলটি সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর ও সুস্বাদু খাবার পরিবেশন করে প্রতিনিয়ত মন জয় করছে দূর-দূরান্ত থেকে আসা পর্যটক ও স্থানীয় ভোজনরসিকদের।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সব বয়সের মানুষের ভিড়ে জমজমাট থাকে হোটেল সারেবাইশ। 

ব্যতিক্রমী নামকরণের এই হোটেলে সকালে পরোটা, সবজি, ডাল ও ডিমের নাস্তার পাশাপাশি দুপুরে মিলছে হাওরের টাটকা দেশীয় নানা প্রজাতির মাছ, মাংস, চিকেন ও কাচ্চি বিরিয়ানি। এছাড়া সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত রাতের খাবারে থাকে চিকেন চাপ, চিকেন মাসালা, গ্রিল ও নান রুটি। স্বল্প খরচে উন্নত সেবা ও মান নিশ্চিত করায় গ্রাহকদের কাছে এটি পরিচিতি পেয়েছে অন্যরকম এক ট্রাস্টেড ব্র্যান্ড হিসেবে।

হোটেলটিতে খেতে আসা নিয়মিত দর্শনার্থীরা জানান, সাশ্রয়ী দামে ভালো মানের খাবার পাওয়ার কারণেই নিকলীতে এলে তারা বারবার হোটেল সারেবাইশে আসেন। হোটেলের স্বত্বাধিকারী শাওয়াল মিয়া জানান, দক্ষ ও অভিজ্ঞ কারিগর দিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে পরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করা হয়, যাতে গ্রাহকরা শতভাগ তৃপ্তি পান। নিকলী হাওরে ভ্রমণরত পর্যটক ও স্থানীয়দের উন্নত সেবা দিতে তাদের এই প্রচেষ্টায় সর্বদা আমন্ত্রিত বলেও জানান তিনি।

—জা. অর্থনীতি/এলএটি