Print Date & Time : 08 November 2026 Sunday 09:22 am

ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

image

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী ইরবিলে যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে হামলা চালানোর পর এর জবাবে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)।

আইআরজিসির দাবি, ইরবিলে চালানো সমন্বিত হামলায় মার্কিন একটি মেরামত কেন্দ্র, যন্ত্রাংশের গুদাম এবং একটি নজরদারি বেলুনের গাইডেন্স সিস্টেম ধ্বংস হয়েছে। হামলায় মার্কিন ঘাঁটির একটি জ্বালানি ট্যাংকেও আগুন ধরে যায় বলে দাবি করেছে তারা। কয়েকজন মার্কিন সেনা নিহত হওয়ার দাবিও করেছে ইরান।

ইরান জানিয়েছে, হরমুজগান প্রদেশের সিরিকে একটি বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজ ও মার্কিন সেনাদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল। তাদের ঠেকাতেই ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে।

এর আগে ইরানের পাল্টা হামলার অংশ হিসেবে কুয়েত, বাহরাইন ও জর্ডানেও হামলার খবর পাওয়া যায়।

সূত্র: আলজাজিরা

জা.অর্থনীতি/এসআই