Print Date & Time : 08 November 2026 Sunday 04:53 am

শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

image

শেরপুর প্রতিনিধি: শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি, খাসজমি বন্দোবস্ত ও পুনরুদ্ধার, সরকারি ভূমি সংরক্ষণ এবং ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

রোববার (২৩ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকসহ জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা, সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ভূমি কার্যালয়ের কর্মকর্তারা।

জেলা প্রশাসক ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, জনবান্ধব ও কার্যকর করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। পাশাপাশি রাজস্ব আদায় বাড়ানো এবং সরকারি সম্পত্তি সংরক্ষণে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন।

—জা. অর্থনীতি/এলএটি