Print Date & Time : 07 November 2026 Saturday 10:23 pm

‘শুটিং শেষের পথে ‘গোলমাল ৫’, কবে মুক্তি?

image

বিনোদন ডেস্কঃ 
আবারও ফিরছে ‘গোলমাল’। কিন্ত, কবে বড় পর্দায় দেখা যাবে নতুন কিস্তি? ‘গোলমাল ৫’ এর শুটিং প্রায় শেষ এর দিকে। বাকি রয়েছে আর মাত্র দুটি গানের দৃশ্য। 
তারকাবহুল এই কমেডি ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ঘিরে দর্শকদের আগ্রহও বাড়ছে। তবে মুক্তির তারিখ নিয়ে যে খবর ছড়িয়েছে, সেটি কি সত্যি? 

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনমতে, সিনেমাটির বেশির ভাগ দৃশ্যের শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। বাকি রয়েছে দুটি গানের শুটিং।
এর মধ্যে রয়েছে সিনেমাটির টাইটেল ট্র্যাক। আগামী কয়েক মাসের মধ্যে গান দুটির শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে। এতে অংশ নেবেন অক্ষয় কুমার, অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, কুণাল খেমু, তুষার কাপুর ও শারমান যোশী। সম্প্রতি উটিতে নিজের অংশের শুটিং শেষ করেছেন শারমান যোশী।

এদিকে সিনেমাটির মুক্তির তারিখ নিয়ে তৈরি হয়েছে নানা বিভ্রান্তি। আগস্টে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছিল, ‘গোলমাল ৫’ আগামী ডিসেম্বরে মুক্তি পেতে পারে। তবে সেই খবরকে সরাসরি ভিত্তিহীন বলে জানিয়েছেন নির্মাতারা। 

রোহিত শেঠি পিকচার্সের এক মুখপাত্র জানিয়েছেন, সিনেমাটির মুক্তির তারিখ নিয়ে ছড়িয়ে পড়া খবরটি সত্য নয়। সঠিক সময়ে আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হবে। 

পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠানটি গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে সিনেমা নিয়ে বিভ্রান্তিকর কোন তথ্য না ছড়ানোর জন্য। 
ফ্র্যাঞ্চাইজিটি ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ দিয়ে যাত্রা শুরু করে।

এরপর ‘গোলমাল রিটার্নস’, ‘গোলমাল থ্রি’ ও ‘গোলমাল এগেইন’ দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। এবার পঞ্চম কিস্তির অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
 

—জা.অর্থনীতি/এসআরএস