Print Date & Time : 07 November 2026 Saturday 02:53 pm

শহরে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার অভিযান শুরু

image

পাবনা প্রতিনিধি: পাবনা পৌর এলাকার জলাবদ্ধতা দূর করতে বিভিন্ন ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডের ড্রেন পরিষ্কার কাজ আকস্মিক পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক খায়রুল ইসলাম।

পরিদর্শনকালে ড্রেন পরিষ্কার কাজের অগ্রগতি ঘুরে দেখে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পৌর প্রশাসক। তিনি জানান, শহরের প্রধান ও আবাসিক এলাকার ড্রেনগুলো পর্যায়ক্রমে পরিষ্কার করা হচ্ছে। কাজের ক্ষেত্রে কোনো গাফিলতি বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে পৌরবাসীর সহযোগিতাও কামনা করেন।

এ সময় পাবনা পৌরসভার পরিচ্ছন্নতা পরিদর্শক আসাদুজ্জামান ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এসএম আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পৌর কর্তৃপক্ষের এই পদেক্ষেপে শহরবাসীর মধ্যে স্বস্তি ফিরলেও ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলতে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।  

—জা. অর্থনীতি/এলএটি