Print Date & Time : 07 November 2026 Saturday 04:30 pm

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

image

খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বুধবার (১৯ আগস্ট) বিকেলে শহরে ব্যাপক শোডাউন করেন সংগঠনটির নেতাকর্মীরা। বিকেল ৫টার দিকে খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের করা হয়।

শোভাযাত্রায় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলাচত্বর এলাকায় প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নেতাকর্মীরা দলীয় স্লোগান দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন। এ সময় পুরো শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শোভাযাত্রা শেষে টাউন হলে আলোচনা সভার আয়োজন করা হয়। খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল্লাহ আল নোমান সাগর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার।

আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনসহ বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি