Print Date & Time : 08 November 2026 Sunday 10:00 am

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

image

অনলাইন ডেস্ক: সারাদেশে ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে চার এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে প্রাণ গেছে ৮৮৫ জনের। এর মধ্যে হামের উপসর্গে ৭৮৬ জন এবং নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৪১ জন এবং গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ১২৫ জন। আর ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৪ জন, গত ১৫ মার্চ থেকে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৪৬৯ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২১ হাজার ১৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন।

—জা.অর্থনীতি/আইবিএম