Print Date & Time : 26 October 2026 Monday 03:34 pm

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে সরকার আগ্রহী: মন্ত্রী

image

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমাদের সরকার প্রাইভেট ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি। বিশেষ করে এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে আমরা আগ্রহী৷ 

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত 'জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়' শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের ক্রাইসিস মোমেন্টে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। তাদের বলতে চাই, দেশের ক্রাইসিসকে বাড়িয়ে দিয়ে আপনারা কিছু হাসিল করতে পারবেন না৷।

তিনি বলেন, অতীতের সরকার উন্নয়নের নাম দিয়ে ১৬ বছর ক্ষমতায় ছিলো৷ আমরা ক্ষমতায় এতে দেখলাম কোথায় পয়সা বানানো যাবে সেখানে উন্নয়ন হয়েছে। 

তিনি আরও বলেন, এখন একটা এফএসআরইউ বন্ধ হয়েছে আর সারাদেশে গ্যাসের জন্য হাহাকার লেগে গেছে৷ গ্যাস সংকট নিয়ে আমরা শিল্প মালিকদের সঙ্গে বসবো। আমাদের দেশের শিল্প মালিকরা যেন বিপদে না পড়ে সেদিকে আমরা খেয়াল রাখছি।

মন্ত্রী বলেন, আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে আগাতে হবে৷ কেননা এগুলো করার কারণে অনেক ফাইন্যান্স বন্ধ হয়ে গেছে। 

মন্ত্রী আরও বলেন,সোলারের ব্যাপারে আমরা অ্যাগ্রেসিভ। এটাকে বিজনেস অরিয়েন্টেড করার জন্য আমরা কাজ করেছি। দুই মাসের মধ্যে আমরা পলিসি তৈরি করেছি। আমরা যা পলিসিতে বলেছি ওটাই বাস্তবায়ন হবে৷ ওপেক্স মডেলে ঢাকা শহর থেকে শুরু করে সারাদেশে সোলার ছড়িয়ে দেওয়া হবে।

—জা. অর্থনীতি/এএইচএ