Print Date & Time : 27 October 2026 Tuesday 07:09 pm

এসএসসি পরীক্ষায় সাংবাদিককন্যার কৃতিত্বপূর্ণ সাফল্য

image

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন সাংবাদিককন্যা মায়মুনা আক্তার রেনি। তিনি উপজেলার কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে অংশ নিয়ে এ সাফল্য অর্জন করেন।

রেনি দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক এম এ হান্নানের মেয়ে। মেয়ের এমন অভাবনীয় সাফল্যে আনন্দিত তার পরিবার, শিক্ষক ও স্বজনেরা।

নিজের অনুভূতির কথা জানিয়ে রেনি বলেন, "এই অর্জন আমার জন্য অত্যন্ত গর্বের। বাবা-মা ও শিক্ষকদের সার্বিক সহযোগিতা এবং নিয়মিত পড়াশোনার ফলেই আজ আমি এই স্থান অর্জন করতে পেরেছি। ভবিষ্যতেও যেন ভালো ফলাফল করে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে পারি, সে জন্য সবার দোয়া চাই।"

রেনির বাবা সাংবাদিক এম এ হান্নান বলেন, "রেনি ভবিষ্যতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও মানুষের সেবা করতে চায়। ওর স্বপ্নপূরণে আমরা দেশবাসীর দোয়া প্রার্থী।"

রেনির চমৎকার এই সাফল্যে কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও এলাকার শুভাকাঙ্ক্ষীরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

—জা. অর্থনীতি/এলএটি