Print Date & Time : 28 October 2026 Wednesday 09:47 am

আমি বিয়ের জন্য প্রস্তুত, যদি যোগ্য কাউকে পাই: আমিশা প্যাটেল

image

বিনোদন ডেস্কঃ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। 
এক ভক্তের বিয়ে নিয়ে করা প্রশ্নের প্রত্যুত্তরে তিনি স্পষ্ট ভাষায় জানান “আমি সিঙ্গেল জীবনেই সুখী এবং আপাতত বিয়ে করার কোনো পরিকল্পনাও নেই।”

আরেক ভক্ত প্রশ্ন করেন, আপনি কবে বিয়ে করছেন? জবাবে আমিশা বলেন, “কখনোই না”। সিঙ্গেল থেকে আমি ভীষণ সুখী। 
আমিশা কে ভালোবাসার জন্য তার পরিবার ও বন্ধুদের মধ্যে অনেক কাছের মানুষ রয়েছেন। একজন পুরুষ এসে সেই পরিবেশ বদলে দিক, তা সে চায়না বলেও জানিয়েছেন এ অভিনেত্রী। 

কিন্ত সে জানিয়েছে, বর্তমানে বিয়ে করার ইচ্ছা না থাকলেও আগামী দিনে উপযুক্ত মানুষ পেলে তার সিদ্ধান্ত নতুন করে তিনি ভাবতে পারে।   
পুর্বের এক সাক্ষাতকারে তিনি বলেছিলেন, তার জীবনের একটি গুরুত্বপূর্ণ প্রেমের সম্পর্ক শেষ হয়ে গিয়েছিলো অভিনয়জগতে আসার সিদ্ধান্তের কারণে। তার সাবেক সঙ্গী আমিশার চলচিত্রে কাজ করার বিষয়টি মেনে নেয়নি। যার ফলে ভালোবাসার ঊর্ধ্বে নিজের ক্যারিয়ারকে প্রাধান্য দিতে হয় এই অভিনেত্রীকে। 

আমিশার মতে, সত্যিকারের ভালোবাসা কখনো একজন মানুষের স্বপ্ন বা পেশাগত উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় না। ব্যক্তিগত জীবনে ভালবাসা এবং ক্যারিয়ার দুই জায়গা থেকেই তিনি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন বলেও জানিয়েছেন আমিশা। 

আমিশা আরও বলেন, এখনো অনেক সম্ভ্রান্ত পরিবার থেকে তার জন্যে বিয়ের প্রস্তাব আসে। নিজের চেয়ে অনেক কম বয়সী তরুণরাও ডেটে যাওয়ার আগ্রহ প্রকাশও করে থাকেন। কিন্ত আমিশার কাছে বয়সের চাইতে একজন মানুষের মানসিক পরিপক্বতাই বেশি গুরুত্বপূর্ণ। 

২০ বছরের বেশি সময় ধরে আমিশা প্যাটেলের অভিনয় জীবনের ক্যারিয়ার। এই সময়কালে তার নাম অনেকের সঙ্গেই জড়িয়েছে। কিন্ত দুই হাজার সালের শুরুর দিকে চলচ্চিত্র নির্মাতা বিক্রম ভাটের সঙ্গে তার সম্পর্ক সবচেয়ে বেশি আলোচনায় ছিল।

—জা.অর্থনীতি/এসআরএস