Print Date & Time : 07 November 2026 Saturday 09:15 am

হরমুজ প্রণালিতে আবারও ট্যাংকার বিস্ফোরণ

image

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি ট্যাংকার থেকে দুটি বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় জাহাজ ও এর নাবিকেরা নিরাপদ আছেন। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের কুমজার উপকূলের কাছে এ ঘটনার খবর তারা পেয়েছে।

ইউকেএমটিও একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘটনাটি ওমানের কুমজার থেকে প্রায় ৯ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ঘটেছে এবং এতে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউকেএমটিও বিবৃতিতে বলেছে, ট্যাংকারের মাস্টার জানিয়েছেন, প্রণালি অতিক্রম করার সময় তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

তবে প্রাপ্ত প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, ট্যাংকারটির নাবিকেরা নিরাপদ আছেন এবং জাহাজটিরও কোনো ক্ষতি হয়নি।

ঘটনার কারণ বা বিস্ফোরণের উৎস সম্পর্কে ইউকেএমটিও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

সূত্র: আলজাজিরা

—জা. অর্থনীতি/এএইচএ