Print Date & Time : 07 November 2026 Saturday 02:20 pm

১৫ বিজিবির অভিযানে মাদক জব্দ

image

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে পৃথক বিশেষ অভিযানে ৩৫৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৬ কেজি গাঁজা এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলার পূর্ব আমঝোল সীমান্তে বনচৌকি বিওপির টহলদল অভিযান চালিয়ে ৩৫৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে ভারতে পালিয়ে যায়।

অপরদিকে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মধ্যটারী এলাকায় গোড়কমন্ডল বিওপির আরেকটি অভিযানে থামার সংকেত অমান্য করে এক ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলের তেলের ট্যাংক ও সিটের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ হওয়া ইস্কাপ সিরাপ, গাঁজা ও মোটরসাইকেলসহ উদ্ধারকৃত আলামতের মোট সিজার মূল্য ৩ লাখ ১৩ হাজার টাকা। এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্তে কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।

লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, 'সীমান্তে চোরাচালান, মাদকপাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

—জা. অর্থনীতি/এলএটি