Print Date & Time : 28 October 2026 Wednesday 06:05 am

‘গজনী’ অভিনেতা প্রদীপ রাওয়াত মারা গেছেন

image

বিনোদন ডেস্কঃ  না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত। দীর্ঘকাল ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যু হয় প্রদীপ রাওয়াতের। 
মঙ্গলবার (৪ আগস্ট) মুম্বাইয়ের একটি হাসপাতালে ৭৪ বছর বয়সে পরলোকগমন করেন এ অভিনেতা।  
তাঁর মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেন রাওয়াতের ম্যানেজার সিদ্ধার্থ এবং তিওয়ারি। তারা ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে জানান গত কয়েকমাস ধরেই মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিলেন ‘রাওয়াত’। এরপরে তাঁকে ভিওয়ান্ডির একটি ক্যানসার হাসপাতালে নেয়া হয় এবং সেই হাসপাতালেই এ অভিনেতা তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 
তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে তাঁর চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী এবং ভক্তদের মাঝে। ‘লগান’ সিনেমায় সহ-অভিনেতা যশপাল শর্মা সামাজিক মাধ্যমে লিখেছেন, “আমাদের ‘লগান’-এর গজনি দেবা প্রদীপ রাওয়াত, শান্তিতে থাকুন।
“আমাদের বন্ধু ও সহকর্মী প্রদীপ রাওয়াত, যিনি ‘মহাভারত’-এ অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছিলেন, তিনি আর নেই। ওম শান্তি।” রাওয়াত এর প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিনেতা গজেন্দ্র চৌহান এসব কথা বলেন।  
প্রদীপ রাওয়াত হিন্দি, তেলেগু ও তামিল চলচ্চিত্রেও সমানভাবে জনপ্রিয় ছিলেন। ২০০৮ সালে আমির খান অভিনীত সুপারহিট ‘গজনি’ সিনেমায় নির্মম খলনায়ক গজনি ধর্মাত্মা চরিত্রে অভিনয় করেও ব্যাপক সারা পান তিনি।
এছাড়াও তাঁর অভিনয়ে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে সরফারোশ’, ‘লগান’, তেলেগু সিনেমা ‘সাই’, ‘নায়ক’ সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্র।
ভিকি কৌশল অভিনীত ‘ছাভা’ ছিলো তাঁর মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। যেখানে তাঁকে ইয়েসাজি কাংক চরিত্রে অভিনয় করতে দেখা যায়। 

—জা.অর্থনীতি/এসআরএস