Print Date & Time : 27 October 2026 Tuesday 06:12 am

মাধবদীতে ভবনের কক্ষে আটকা পড়া শিশু উদ্ধার

image

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে একটি তিনতলা ভবনের কক্ষে আটকা পড়া দুই বছরের এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মাধবদী বাজার ফায়ার সার্ভিস এর ইনচার্জ মো: রায়হান এই তথ্য নিশ্চিত করেন।

সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার চৌদ্দপাইকা এলাকায় এ ঘটনা ঘটে। আটকা পড়া শিশুটি মো. রাকিবুল ইসলামের দুই বছরের শিশু মো. সাফোয়ান। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, সোমবার সকাল ১০টার দিকে মো. সাফোয়ান নামে দুই বছরের শিশু তাদের নিজ বসতবাড়ির ভবনের কক্ষে দড়জা বন্ধ হয়ে আটকা পরে যায়। খবর পেয়ে মাধবদী বাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট স্টেশন অফিসার মো. রায়হানের নেতৃত্বে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। রাস্তা না থাকায় সদস্যরা প্রায় এক কিলোমিটার কাদামাখা জমির আইল দিয়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছান। পরে ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে আটকে থাকা শিশুকে প্রায় ১ঘন্টার পর সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার শেষে শিশুটিকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়। 

 ইনচার্জ জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। উদ্ধার অভিযান শেষে সকাল ১০টা ৫৭ মিনিটে কার্যক্রম শেষ করে ফায়ার সার্ভিসের সদস্যরা স্টেশনে ফিরে যান।

—জা. অর্থনীতি/এলএটি