Print Date & Time : 07 November 2026 Saturday 05:55 pm

স্ত্রী-শাশুড়িকে হত্যা করে কলাবাগান থানায় হাজির যুবক

image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কলাবাগানে পারিবারিক কলহের জেরে মো. শিপন নামে এক যুবকের বিরুদ্ধে স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর নিজেই কলাবাগান থানায় গিয়ে হাজির হন ওই যুবক।

রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে কলাবাগানের কাঁঠালবাগান আল আমিন মসজিদের পাশের ৫ তলা ভবনের একটি বাসায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- স্ত্রী রাত্রি (২০) ও শাশুড়ি ফিরোজা বেগম (৩৫)।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, সকাল ৯টার দিকে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয় শিপনের। পরবর্তী সময়ে শাশুড়ি মেয়ের পক্ষ নিলে ধারালো অস্ত্র দিয়ে শাশুড়ি এবং স্ত্রীকে আঘাত করেন তিনি।

ঘটনাস্থলেই রাত্রি মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনার পর শিপন নিজেই থানা এসে হাজির হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাত্রির সঙ্গে শিপনের ডিভোর্স হয়েছে, এরপরও তারা একসঙ্গে থাকতেন।

—জা.অর্থনীতি/এনজে