Print Date & Time : 08 November 2026 Sunday 05:19 am

নালিতাবাড়ীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

image

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

শনিবার (১ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলটির নেতারা ২০২৪ সালের ১ আগস্ট জামায়াতকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদ, জুলাই সনদ বাস্তবায়ন এবং এসব বিষয়ে গণভোট আয়োজনের দাবি জানান।

নালিতাবাড়ী পৌর জামায়াতের আমির হেলাল উদ্দিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল মোমেন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন শেরপুর-২ আসনের জামায়াত নেতা ও জেলা শাখার সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া (ভিপি), নালিতাবাড়ী পৌরসভায় জামায়াত-সমর্থিত মেয়র প্রার্থী শাহাদাৎ হোসেন, পৌর আমির মাওলানা আফসার উদ্দিন, উপজেলা সেক্রেটারি আরিফ রাব্বানী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি আবু সিনা মু. যোবায়ের।

বক্তারা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান এবং এ বিষয়ে সরকারের প্রতি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানান।

—জা. অর্থনীতি/এলএটি