Print Date & Time : 07 November 2026 Saturday 06:34 pm

মিরসরাইয়ে বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার

image

‎মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে একটি বিদেশি সেমি-অটোমেটিক পিস্তল, ৯ রাউন্ড তাজা গুলি, দেশীয় অস্ত্র ও ভারতীয় স্কপ সিরাপসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ‎জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম এই তথ্য নিশ্চিত করেছেন। 

রোববার (২ আগস্ট) তাদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

‎পুলিশ জানায়, বোরহানের কাছ থেকে একটি ৭.৬২ বিদেশি সেমি-অটোমেটিক পিস্তল, একটি ম্যাগাজিন, ৯ রাউন্ড তাজা গুলি, দুটি ছোরা, একটি ফোল্ডিং সুইচ গিয়ার এবং এক বোতল ভারতীয় স্কপ সিরাপ উদ্ধার করা হয়। এসময় তার সহযোগী রহিম উল্লাহ রনির কাছ থেকেও ভারতীয় স্কপ সিরাপ উদ্ধার করা হয়েছে।‎ এর আগে শনিবার দিবাগত গভীর রাতে জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী এলাকায় অভিযান চালিয়ে বোরহান উদ্দিন (৩৪), সে পূর্ব হিঙ্গুলী কদমতলা এলাকার বাসিন্দা। অন্যজন করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া (সরকার তালুক) এলাকার রহিম উল্লাহ রনি (৩৫)-কে গ্রেপ্তার করে পুলিশ।

‎ওসি বলেন, গ্রেপ্তার বোরহান উদ্দিনের বিরুদ্ধে ৯টি এবং রহিম উল্লাহ রনির বিরুদ্ধে ৯টি মামলা বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।  

—জা. অর্থনীতি/এলএটি