Print Date & Time : 08 November 2026 Sunday 04:11 am

১৪৪ ধারার কারণে আটকা পড়লেন এনসিপি নেতাকর্মীরা

image

মৌলভীবাজার প্রতিনিধি: হবিগঞ্জে জারি হওয়া ১৪৪ ধারার প্রেক্ষাপটে হবিগঞ্জমুখী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের শ্রীমঙ্গলের চা-কন্যা ভাস্কর্যের সামনে আটকে দিয়েছে পুলিশ। শ্রীমঙ্গলের চা-কন্যা ভাস্কর্য এলাকায় পৌঁছালে পুলিশ তাদের গতিরোধ করে।

বুধবার (২৯ জুলাই) বিকালে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হওয়া এনসিপির নেতাকর্মীদের বহর গাড়ী।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা নেতাকর্মীদের হবিগঞ্জের দিকে অগ্রসর না হওয়ার অনুরোধ জানান। একই সঙ্গে সার্বিক পরিস্থিতি বিবেচনায় শান্ত ও সংযত থাকার আহ্বান জানান তারা।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, হবিগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে ১৪৪ ধারা জারি থাকায় সেখানে প্রবেশের অনুমতি নেই।

এ সময় এনসিপির নেতাকর্মীরা কিছু সময় চা-কন্যা ভাস্কর্যের সামনে রাস্তে অবস্হান নিচ্ছে এখন পযন্ত।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্রীমঙ্গল থানা পুলিশ ওই এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে। চা-কন্যা ভাস্কর্য ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, হবিগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

—জা. অর্থনীতি/এলএটি