Print Date & Time : 22 October 2026 Thursday 02:27 am

‘সরকার পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে চাচ্ছে’

image

নিজস্ব প্রতিবেদক: ‘শুধু একটা সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি; বরং জুলাই বিপ্লবের চেতনাই হচ্ছে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। কিন্তু বর্তমান সরকার সেই পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে চাচ্ছে।’

সোমবার (২৭ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে ‘জুলাই বিপ্লব: স্বাস্থ্য খাতের অবদান ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ঋণনির্ভর অবাস্তবায়নযোগ্য লুটপাটের বাজেট: জামায়াত

জুলাই সনদ পুরোটা মানলে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা থাকবে না বলেও মন্তব্য করেন, মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন হাসিনার মতো যা ইচ্ছা তা-ই করতে চান বলেই বর্তমান সরকার জুলাই সনদকে এড়িয়ে যাচ্ছেন। মৌলিক সাংবিধানিক সংস্কার বাদ দিলে রাষ্ট্র কাঠামোয় ফ্যাসিবাদী চরিত্র কখনো দূর হবে না। এ রকম সংবিধানে যারাই নির্বাচনে ক্ষমতায় আসবে, তারা আরেকজন হাসিনা হয়ে ফ্যাসিবাদের জন্ম দেবে।’

একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে সরকার: জামায়াত আমির

তিনি বলেন, ‘গণভোট নিয়ে এখন যত, আপত্তি নির্বাচনের আগে কেন এসব আপত্তি করা হয়নি। জুলাই নিয়ে সংসদে আলোচনা করাকে সরকারদলীয় এমপি অপ্রয়োজনীয় বললেও সরকারের পক্ষ থেকে ওই এমপি বাধা না হয়নি। তার মানে সরকার এ বক্তব্য সমথর্ন করে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্র-জনতা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে নামতে বাধ্য হবে।’

এসময় জুলাইয়ের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।

‘জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও ভুলত্রুটির ঊর্ধ্বে নয়’

ন্যাশনাল ডক্টরস ফোরামের সহসভাপতি ডা. আতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় জামায়াতের এমপি ডা. মো. মোসলেহ উদ্দিন ফরিদ, হাফেজ মো. রাশেদুল ইসলাম, ডাকসু ভিপি সাদিক কায়েম, ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডা. এমজি ফারুক হোসেন প্রমুখ বক্তব্য দেন।

—জা.অর্থনীতি/আরএস