Print Date & Time : 08 November 2026 Sunday 05:24 am

মিরসরাইয়ে তক্ষকসহ ২ পাচারকারী গ্রেপ্তার

image

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে দুটি বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষকসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। ‎জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম এই তথ্য নিশ্চিত করেন। 
‎
শুক্রবার (২৪ জুলাই) দুপুর ৩ টা নাগাদ জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভাস্থ উত্তর সোনাপাহাড় এলাকার এস আলম বাসস্ট্যান্ডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন খাগড়াছড়ি সদর থানার শব্দমিয়া পাড়ার মৃত আলাল হোসেনের ছেলে মোঃ মামুন হোসেন ইমন (৩৭) এবং মানিকছড়ি থানার গবমারা এলাকার মৃত আচই মারমার ছেলে ঞোলাপ্রু মারমা (২৭)। তারা দুজনেই বর্তমানে খাগড়াছড়ির মানিকছড়ি থানা এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ আব্দুল হালিম এর নেতৃত্বে এসআই মোঃ সাদ্দাম হোসেন ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। অভিযানে চট্টগ্রাম উত্তর বনবিভাগ ধুমঘাট বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ি (করেরহাট রেঞ্জ) এর সহযোগী স্টেশন কর্মকর্তা মোঃ কামাল হোসেন সক্রিয় সহায়তা প্রদান করেন। গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অবস্থান নিয়ে তল্লাশি চালিয়ে আসামিদের হেফাজত থেকে বন্য তক্ষক দুটি উদ্ধার করা হয়।
‎
‎ওসি জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।  

—জা. অর্থনীতি/এলএটি