Print Date & Time : 28 October 2026 Wednesday 05:52 am

ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক আটক, ৪ মাসের কারাদণ্ড

image

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকবিরোধী যৌথ টাস্কফোর্স অভিযানে ৪ পিস ইয়াবাসহ হৃদয় (২৯) নামে এক আর্জেন্টিনা সমর্থককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সোমবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে ভৈরব থানাধীন খড়মপাড়া এলাকায় বাদল মিয়ার বাড়ির সামনের সড়কে অভিযান পরিচালনা করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন খন্দকার, বাংলাদেশ আনসার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের সদস্যরা।

আটক হৃদয় (২৯) মো. রাজু মিয়ার ছেলে। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার তাতারকান্দী গ্রামে। অভিযানে তার কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন খন্দকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হৃদয়কে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

—জা. অর্থনীতি/এনজে