Print Date & Time : 08 November 2026 Sunday 05:00 am

মিঠামইনে নিহত বিএনপি নেতার দাফন সম্পন্ন

image

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীর এর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

শুক্রবার (১৭ জুলাই) বাদ জুমা মিঠামইন হেলিপ্যাড মাঠে তার দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার বাদ এশা জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদে  তার ১ম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
 
তার দ্বিতীয় জানাযার নামাযে এসে উপস্থিত হন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড.ফজলুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ ইসরাইল মিঞা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড.আমিনুল ইসলাম রতন সহ দলীয় অংঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করে শোক বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

—জা. অর্থনীতি/এলএটি