Print Date & Time : 26 October 2026 Monday 12:33 pm

টানা বৃষ্টিতে শাহজালালে ফ্লাইট বিপর্যয়, দুর্ভোগে যাত্রীরা

image

অনলাইন ডেস্ক: টানা বৃষ্টি, কম দৃশ্যমানতা ও বৈরী আবহাওয়ার কারণে রোববার (১২ জুলাই) ভোর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে ঢাকায় অবতরণ করতে না পেরে দুটি আন্তর্জাতিক ফ্লাইট যথাক্রমে সিলেট ও কলকাতায় ডাইভার্ট করা হয়েছে। একই সঙ্গে অর্ধশতাধিক আগমন ও প্রস্থান ফ্লাইট বিলম্বিত হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এবং চীনের গুয়াংজু থেকে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ ছাড়া ইতিহাদ এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, এমিরেটস, ফ্লাইদুবাই, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিভিন্ন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট দেরিতে অবতরণ বা উড্ডয়ন করে।

বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাতভর ভারী বৃষ্টি, কম দৃশ্যমানতা এবং বাতাসের প্রভাবে নিরাপদ অবতরণে জটিলতা তৈরি হওয়ায় কয়েকটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়। এর প্রভাবে সার্বিক ফ্লাইট সূচি ব্যাহত হয় এবং বিমানবন্দরে যাত্রীদের কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হওয়ায় দুর্ভোগ বেড়ে যায়।

জা.অর্থনীতি/এসআই