Print Date & Time : 28 October 2026 Wednesday 07:19 am

ট্রাক চালক কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে অনুদান প্রদান

image

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার করেরহাটে অবস্থিত রামগড় রোড ট্রাক ও মিনি ট্রাক চালক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে সংগঠনের সদস্যদের মাঝে বিভিন্ন খাতে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি চালক সদস্যদের বিপদ-আপদে পাশে থেকে কাজ করে যাচ্ছে।

রোববার (৫ জুলাই) সকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব অনুদান হস্তান্তর করা হয়। একই দিনে সংগঠনের নিয়মিত মাসিক সভাও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের মৃত্যু কল্যাণ ফান্ড থেকে সদস্য মো. শাহজাহান (সদস্য নং ২৭৩), মো. নুরুল আমিন (সদস্য নং ২৭৭), ভোলা মিয়া (সদস্য নং ৩৫৩) ও নুরুল ইসলাম টিপুকে (সদস্য নং ২৪৮) অনুদান দেওয়া হয়। এছাড়া সদস্যদের সন্তানদের জন্য ২ জনকে শিক্ষা সহায়তা, ২ জনকে চিকিৎসা সহায়তা এবং ৩ জনকে বিয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আবু ছালেক জানান, রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকেই এই সংগঠন ট্রাক ও মিনি ট্রাক চালক সদস্যদের কল্যাণে নিবেদিত রয়েছে। সংগঠনের সব সদস্য একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ এবং আগামীতেও এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।

—জা. অর্থনীতি/এলএটি