Print Date & Time : 07 November 2026 Saturday 06:17 pm

খামেনির জানাজা শেষে লাখো মানুষের শোকমিছিল

image

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি এবং তার পরিবারের নিহত সদস্যদের জানাজার নামাজ রোববার (৫ জুলাই) তেহরানের ইমাম খোমেনি মোসাল্লা প্রার্থনা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজে ইমামতি করেন দেশটির জ্যেষ্ঠ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফর সোবহানি। জানাজা শেষে তেহরান জুড়ে শোকমিছিল অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে আয়াতুল্লাহ খামেনির পাশাপাশি তার পরিবারের আরও চার সদস্যের মরদেহ রাখা হয়। নিহতরা হলেন- খামেনির জামাতা ড. মেসবাহ আল-হোদা, কন্যা সাইয়্যেদা বুশরা হোসেইনি খামেনি, পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেল এবং নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়েগানি।

শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শেষ শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি শুরু হয়। এতে অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদল এবং বিদেশি অতিথিরা অংশ নিয়ে শ্রদ্ধা জানান।

শনিবার রাজধানী তেহরানে লাখো মানুষ জনসাধারণের শোকযাত্রায় অংশ নেন। কালো পোশাক পরিহিত শোকাহত জনতা প্রতিশোধ ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে লাল পতাকা বহন করেন। এ সময় তারা শোক প্রকাশের পাশাপাশি বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে যুক্তরাষ্ট্রবিরোধী ও প্রতিশোধের আহ্বানসংবলিত স্লোগানও ছিল।

সূত্র: মেহর নিউজ

জা.অর্থনীতি/এসআই