Print Date & Time : 08 November 2026 Sunday 07:07 am

বিএনপি ও সরকারের কঠোর সমালোচনা করলেন সারজিস

image

মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপি ও সরকারের সমালোচনায় কঠোর অবস্থান নিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম। সেই সাথে শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কড়া জবাবের কথা বলেছেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

শুক্রবার (২৬ জুন) মৌলভীবাজারের কুলাউড়ায় সফর করেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

চাতলাঘাটের সমাবেশে সারজিস আলম সরকারের নীরবতা ও বিএনপির রাজনীতির কড়া সমালোচনা করেন।

সারজিস আলম বলেন, সীমান্তে মানুষ মরছে, আর সরকার কূটনৈতিকভাবে নীরব। বিএনপি শুধু মাঠে উত্তেজনা ছড়াচ্ছে, সমাধান দিচ্ছে না। জনগণের পাশে এখন এনসিপি দাঁড়াবে।

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী শহীদ মুজিবুর রহমানের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দেন এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কড়া বার্তা দেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যাদের পকেটে টাকা আছে, সব দিয়ে যাবে শহীদের পরিবারকে। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমরা কড়া জবাব দেব।

এনসিপির এই কর্মসূচির পাশাপাশি রবিরবাজার মসজিদের সামনে বিএনপির নেতাকর্মীরা ‘এনসিপির আস্তানা জ্বালিয়ে দাও’ স্লোগান দেন।

সীমান্ত হত্যা ইস্যুতে একদিকে সরকার-বিএনপির সমালোচনা, অন্যদিকে পাল্টা স্লোগান। দিনভর উত্তাপ ছিল কুলাউড়ায়। 

এনসিপি জানায়, সীমান্ত ও সাংগঠনিক ইস্যুতে তারা মাঠে আরও সক্রিয় হবে।

—জা. অর্থনীতি/এনজে