Print Date & Time : 07 November 2026 Saturday 10:49 am

বিটিএস-এর বিশ্বরেকর্ড

image

বিনোদন ডেস্ক: পৃথিবীতে যখনই যে রেকর্ড গড়া হয় পরবর্তীতে তা কখনো না কখনো ভাঙ্গে। বলা হয়ে থাকে রেকর্ড গড়া হয়, ভাঙ্গবে বলে। কিন্তু বিশ্বসংগীত অঙ্গনে নিজেদের একচ্ছত্র আধিপত্যের প্রমাণ দিয়ে প্রতিনিয়তই রেকর্ড রেকর্ড করে চলেছেন কোরিয়ান পপ সেনসেশন বিটিএস। আগামী ১৩ জুন নিজেদের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আগে সামাজিক মাধ্যমে এক মাইলফলক স্পর্শ করেছে বিশ্বখ্যাত বয়ব্যান্ডটি। বিশ্বের প্রথম এবং একমাত্র ব্যান্ডদল হিসেবে একই সাথে চারটি বড় ডিজিটাল প্ল্যাটফর্মে ৮০ মিলিয়নের (৮ কোটি) বেশি ফলোয়ারের রেকর্ড গড়েছে তারা। 

বর্তমানে বিটিএসের অফিশিয়াল স্পটিফাই অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা ৮৬.২ মিলিয়ন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ৮৪.৬ মিলিয়ন ছাড়িয়ে গেছে। পাশাপাশি ইনস্টাগ্রামে ৮০.৩ মিলিয়ন এবং টিকটকেও অফিশিয়ালি ৮০ মিলিয়নের মাইলফলক স্পর্শ করেছে ব্যান্ডটি। 

নিজেদের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘২০২৬ বিটিএস ফেস্টা’-কে কেন্দ্র করে বিশ্বজুড়ে ভক্তদের মাঝে উন্মাদনা তুঙ্গে। এরইমধ্যে ভক্তদের জন্য এলো এ সুখবরটি। ব্যান্ডের সদস্যরা একে একে তাদের সামরিক পরিষেবা শেষ করে পুনরায় একত্রিত হচ্ছেন। সামনে বড় ধামাকা আসতে চলেছে— এমন আভাস আগেই দিয়ে রেখেছেন বিটিএস। 

উল্লেখ্য, গত ৪ জুন বিটিএসের সাত সদস্য— আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জংকুকের বহুল প্রতীক্ষিত ‘ফ্যামিলি ফটো’ প্রকাশের মাধ্যমে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। 

—জা. অর্থনীতি/এনএ