Print Date & Time : 08 November 2026 Sunday 11:03 am

তীব্র গরমে কৃষকের মৃত্যু

image

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে জমিতে ধানের খড় শুকাতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তীব্র গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। নিহত আবুল হোসেন (৭০) ওই গ্রামের মৃত তমেজ আলীর ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, দুপুরে বাড়ির পাশের জমিতে কাজ করার সময় প্রচণ্ড গরমে আবুল হোসেন অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান আনসারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, রবিবার ইসলামপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

—জা. অর্থনীতি/এলএটি