Print Date & Time : 08 November 2026 Sunday 11:19 am

হাম ও উপসর্গে প্রাণ গেলো আরও ১০ জনের, মোট মৃত্যু ৫৭৫

image

স্বাস্থ্য ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৭৩২ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর তথ্য মিলেছে ৬৭৪ জনের। নিশ্চিত হাম রোগী রয়েছে ৫৮ জন।

এ সময় হামে আক্রান্ত হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত রোগটিতে আক্রান্ত হয়ে মোট ৯০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪৮৫ জনের।

অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৫৭৫টি শিশু মারা গেছে।

—জা. অর্থনীতি/এনজে