Print Date & Time : 08 November 2026 Sunday 07:49 am

চিটাগাং চেম্বারের শীর্ষ ৩ নেতৃত্ব নির্বাচিত

image

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনের পর সংগঠনটির শীর্ষ ৩ পদে নতুন নেতৃত্ব চূড়ান্ত হয়েছে। 

সোমবার (২৫ মে) দুপুরে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আনুষ্ঠানিকভাবে চেম্বারের প্রেসিডিয়াম (সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি) নির্বাচন অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতি পদে মোহাম্মদ আমিরুল হক, সিনিয়র সহ-সভাপতি পদে আমজাদ হোসাইন চৌধুরী এবং সহ-সভাপতি পদে মশিউল আলম স্বপনকে নির্বাচিত করা হয়েছে।

জানা গেছে, ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেলের নবনির্বাচিত পরিচালকদের বৈঠকে মতামতের ভিত্তিতে আমির হুমায়ুন চৌধুরী চেম্বারের শীর্ষ ৩ নেতৃত্ব চূড়ান্ত করেন। তিনি চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি ও এই প্যানেলের প্রধান উপদেষ্টা ছিলেন।

আমিরুল হক চট্টগ্রামের খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান সীকম গ্রুপের চেয়ারম্যান। তিনি টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ ক্যাটাগরি থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ ক্যাটাগরি থেকে তাঁকে সভাপতি পদে চূড়ান্ত করা হয়। সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসাইন চৌধুরীকে অর্ডিনারি ক্যাটাগরি থেকে এই পদে চূড়ান্ত করা হয়।

তিনি রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীর ছোট ভাই।

সহ-সভাপতি ব্যবসায়ী মশিউল আলম স্বপন বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান। অ্যাসোসিয়েট ক্যাটাগরি থেকে তাঁকে এই পদে চূড়ান্ত করা হয়। 

—জা.অর্থনীতি/এনজে