Print Date & Time : 07 November 2026 Saturday 01:43 pm

দুবাই মাতাবেন নুসরাত ফারিয়া

image

বিনোদন ডেস্ক: ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রে যুদ্ধের কারণে মধ্যপ্রাচে নানা অস্থিরতা চলমান। এর মধ্যেও চলছে বিভিন্ন ইভেন্ট। এবার মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মাঝেই দুবাই মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় দুই চিত্রতারকা নুসরাত ফারিয়া ও জায়েদ খান। দুবাইয়ে একটি জমকালো গালা ইভেন্ট ও আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশনে অংশ নেবেন তারা। 

জানা গেছে, দুবাইয়ের রিয়েল এস্টেট খাতকে আরও গতিশীল করতে দুই রিয়েল এস্টেট কোম্পানি তাদের গ্রাহকদের সম্মানে এই আয়োজন করেছে। 

দুবাইয়ের স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান আজিজি ডেভেলপমেন্টস-এর এক্সক্লুসিভ চ্যানেল পার্টনার ডেজার্ট রাইজ রিয়েল এস্টেট এবং রোভার সাইবারের উদ্যোগে দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশন। 

জায়েদ খান ও নুসরাত ফারিয়ার পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গীত তারকারাও অংশ নেবেন এই গালা আয়োজনে। আগামী ১৭ মে বসবে জমকালো এ আসর। 

দুবাইয়ের অন্যতম অর্থনৈতিক চালিকাশক্তি হচ্ছে রিয়েল এস্টেট খাত। তেলের পর সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করা হয় এই সেক্টরকে। 

সাম্প্রতিক বৈশ্বিক ও আঞ্চলিক অস্থিরতা কাটিয়ে উঠতে দেশটির আবাসন ব্যবসায়ীরা নিচ্ছেন নতুন নতুন উদ্যোগ। এরই অংশ আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশন। 

—জা. অর্থনীতি/এনএ