Print Date & Time : 08 November 2026 Sunday 05:17 am

পদ্মার এক কাত‌লের দাম ৪৪ হাজার টাকা

image

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ধরা পড়েছে সাড়ে ২১ কেজি ওজনের কাতল। যার দাম হয়েছে ৪৩ হাজার টাকা! মঙ্গলবার (৫ মে) সকাল ৭টার দিকে মাছটি ধরা পড়ে।

জেলে নবীন হালদার বলেন, সোমবার রাতের দিকে কয়েকজন মিলে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় নৌকা নিয়ে জাল পেতে বসে থাকি। রাতে কোনো মাছ ধরা পড়েনি। পরে আজ ভোরের দিকে জালে জোরে একটা ধাক্কা দিলে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। জাল উঠিয়ে দেখতে পাই বিশাল একটি কাতল ধরা পড়েছে।

তিনি আরও বলেন, দৌলতদিয়া মাছ বাজারের আনু খাঁর আড়তে নিয়ে গিয়ে নিলামের মাধ্যমে ২ হাজার টাকা কেজি দরে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট সাজাহান সেখের কাছে মাছটি বিক্রি করে দিয়েছি।

সম্রাট সাজাহান সেখ জানান, মঙ্গলবার ভোরের দিকে মাছটি আমি ২ হাজার টাকা কেজি দরে ৪৩ হাজারে কিনে নিয়েছি। এখন কেজিতে ৫০ টাকা লাভ রেখে বিক্রি করে দেব।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, পদ্মা নদীতে এতো বড় কাতল মাছ খুব একটা না মিললেও বর্ষা মৌসুমের দিকে দুই একটি বড় বড় মাছ পদ্মা নদীতে ধরা পড়ে থাকে।

—জা.অর্থনীতি/এএইচএ