Print Date & Time : 28 October 2026 Wednesday 07:19 am

শোবিজ তারকাদের বৈশাখ উদযাপন

image

বাংলা নববর্ষের প্রথম দিন আজ। প্রতিবারের মতো এবারও আনন্দ-উচ্ছ্বাসে উৎসবের আমেজে পয়লা বৈশাখ উদ্‌যাপন করেছে দেশবাসী। বাদ যাননি তারকারাও। পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিয়েছেন শোবিজ তারকারাও। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উদযাপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন শোবিজের অনেক তারকা। 

বৈশাখী সাজে ফটোশুট করা বেশ কিছু ছবি সোশ্যাল মডিয়ায় শেয়ার করে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ছবিতে দেখা যায়, হালকা গোলাপি আভাযুক্ত শাড়ির সঙ্গে গাঢ় রঙের ব্লাউজে ধরা দিয়েছেন মিম। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ নববর্ষ নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন শুরু।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। 

একটি শাড়ি পরা ছবি পোস্ট করে মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘আমার বৈশাখ।’ শাড়ি পরা একগুচ্ছ ছবি শেয়ার করে ফেসবুকে অভিনেত্রী তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘বৈশাখী শুভেচ্ছা।’ পয়লা বৈশাখের সকালে মেয়ে সায়েরার সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে অভিনেত্রী আজমেরী হক বাঁধন লিখেছেন, ‘শুভ নববর্ষ।’ 

বাংলা নববর্ষের প্রথম দিনে নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করেছেন ছোট পর্দার দুই অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও অর্চিতা স্পর্শিয়া। শুটিং সেট থেকে দুজনের ছবি শেয়ার করে ফেসবুকে তৌসিফ লেখেন, ‘শুটিংয়ের সেট থেকে জানাই শুভ নববর্ষ।’ 

বৈশাখী সাজে নিজেদের একাধিক ছবি শেয়ার করে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া, সাফা কবির, অভিনেতা আরিফিন শুভসহ আরও অনেকে। 

—জা. অর্থনীতি/এনএ