জাতীয় অর্থনীতি বিনোদন: বলিউডের আসন্ন কমেডি-ড্রামা সিনেমা ‘মৌজা হি মৌজা’-র শুটিং সফলভাবে সম্পন্ন করেছেন অভিনেত্রী রাশি খান্না। গত শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পর্দার পেছনের একঝাঁক মজার ছবি ও অভিজ্ঞতা শেয়ার করে শুটিং শেষ হওয়ার তথ্য নিশ্চিত করেন এই তারকা। আনিস বাজমি পরিচালিত এই সিনেমায় রাশি খান্নার পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমার ও বিদ্যা বালানকে।
শেয়ার করা ছবিগুলোতে সহশিল্পী অক্ষয় ও বিদ্যার সঙ্গে রাশিকে মজার ও আনন্দঘন মুহূর্ত কাটাতে দেখা গেছে। শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী জানান, ‘মৌজা হি মৌজা’-র শুটিং তার কাছে কাজের চেয়ে বেশি ছুটির দিনের মতো মনে হয়েছে। শুটিং সেটে বিরামহীন হাসি, লুডো খেলা, ডাম্ব শ্যারেড ও ক্যারম ম্যাচের মধ্য দিয়ে সব সময় আনন্দের পরিবেশ বিরাজ করত।
]এই সিনেমার মাধ্যমে দীর্ঘ ১৫ বছর পর পরিচালক আনিস বাজমির সঙ্গে আবারও যুক্ত হলেন অক্ষয় কুমার। এর আগে তারা ‘সিং ইজ কিং’ এবং ‘ওয়েলকাম’-এর মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। এছাড়া অক্ষয় ও বিদ্যা বালানের জন্যও এটি চতুর্থ যৌথ কাজ। সিনেমাটি মুক্তির চূড়ান্ত তারিখ ৪ ডিসেম্বর বলে জানিয়েছে প্রযোজনা সূত্র।
জা. অর্থনীতি/এআর