প্রযুক্তি ডেস্ক: প্রযুক্তি ব্র্যান্ড আসুস 'রিপাবলিক অব গেমার্স' (আরওজি)-এর ২০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় ‘ডেয়ার টু ইনোভেট’ শীর্ষক বিশেষ জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে আসুস বাংলাদেশ। গেমিং খাতে আরওজির দুই দশকের গৌরবময় যাত্রা উদযাপনের এই অনুষ্ঠানে ই-স্পোর্টস গেমার, টেক রিভিউয়ার এবং প্রযুক্তি খাতের প্রতিনিধিরা অংশ নেন। এ উপলক্ষে আসুস বাংলাদেশে পাঁচটি নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন করার পাশাপাশি ১ লাখ টাকার পুরস্কারের অনলাইন টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে।
অনুষ্ঠানে উন্মোচিত নতুন ল্যাপটপগুলো হলো—আরওজি জেফিরাস ডুও (জিএক্স৬৫১), জেফিরাস জি১৪ (জিইউ৪০৫), জেফিরাস জি১৬ (জিইউ৬০৬) এবং আসুস টিইউএফ গেমিং ১৬ (এফএক্স৬১০)।
নতুন আসা ল্যাপটপগুলোর মধ্যে মূল আকর্ষণ ছিল ‘আরওজি জেফিরাস ডুও’। এতে রয়েছে দুটি ১৬ ইঞ্চির চমৎকার ওলেড ডিসপ্লে। এর মাধ্যমে এক স্ক্রিনে গেম খেলার সময় অন্য স্ক্রিনে চ্যাট করা, গেমিং গাইড দেখা কিংবা কনটেন্ট তৈরি ও ভিডিও এডিটিংয়ের মতো কাজ সহজেই করা যাবে। অন্যদিকে হালকা ও পাতলা ডিজাইনের প্রিমিয়াম পারফরম্যান্সের জন্য আনা হয়েছে ‘জেফিরাস জি১৪’ ও ‘জি১৬’। এ ছাড়া দীর্ঘস্থায়ী স্থায়িত্ব ও ভারী গেমিংয়ের জন্য উন্মোচন করা হয়েছে ‘আসুস টিইউএফ গেমিং ১৬’।
ল্যাপটপ উন্মোচনের পাশাপাশি দেশীয় গেমারদের জন্য ‘আরওজি শোডাউন’ নামের একটি অনলাইন ই-স্পোর্টস প্রতিযোগিতার ঘোষণা দিয়েছে আসুস। মোট ১ লাখ টাকা প্রাইজমানির এই প্রতিযোগিতায় সারা দেশের গেমাররা অংশ নিতে পারবেন। প্রতিযোগিতার নিবন্ধন ও সময়সূচি আসুস ও আরওজির অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশ করা হবে।
অনুষ্ঠানে আসুসের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আল ফুয়াদ বলেন, "গত ২০ বছর ধরে আরওজি প্রতিনিয়ত উদ্ভাবনী গেমিং প্রযুক্তি উপহার দিয়ে আসছে। বাংলাদেশে গেমিং কমিউনিটি দ্রুত বড় হচ্ছে। আমরা এখানে শুধু নতুন নতুন প্রযুক্তি আনছি না, বরং প্রতিযোগিতা ও বিভিন্ন আয়োজনের মাধ্যমে তরুণ গেমারদের দক্ষতা ও প্রতিভাকে বিকাশের সুযোগ তৈরি করে দিতে চাই।"