স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে টেস্টে দুর্দান্ত ব্যাটে ক্যারিয়ারের সপ্তম শতক তুলে নিয়েছেন লিটন দাস। তার নান্দনিক সেঞ্চুরি ও মেহেদী হাসান মিরাজের অর্ধশতকে ভর করে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশ।
১১৫ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছানোর পথে লিটন আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন। এর মাধ্যমে মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের পর পঞ্চম বাংলাদেশি ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।
লিটন আউট হওয়ার পরপরই বাংলাদেশ ৭ উইকেটে ৩৭২ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসের ১০৬ রানের লিডসহ মোট ৪৭৮ রানের বিশাল পুঁজি নিয়ে এখন জয়ের দৌড়ে এগিয়ে আছে বাংলার টাইগাররা।
জা. অর্থনীতি/এআর