ছবি সংগৃহীত
কর্পোরেট ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার “রপ্তানি বহুমুখীকরণ উদ্যোগে পুনঃঅর্থায়ন স্কিম” সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে মধুমতি ব্যাংক পিএলসি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউল আজম এবং বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট-এর পরিচালক এ.কে.এম. নূরুন্নবী স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির মাধ্যমে মধুমতি ব্যাংক পিএলসি. বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় রপ্তানিমুখী শিল্পগুলোকে বাৎসরিক ৭% হারে অর্থায়ন সুবিধা প্রদান করতে পারবে, যা রপ্তানি উন্নয়নে ও বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
—জা. অর্থনীতি/এনজে