ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

অনলাইন ডেস্ক: ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন এ তথ্য জানান।

দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আগের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন আমিনুল হক এবং সদস্য সচিব ছিলেন মোস্তফা জামান। 
তবে পুরনো এই কমিটি বিলুপ্তির পাশাপাশি খুব দ্রুতই একটি নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে দলের হাইকমান্ড থেকে আশ্বস্ত করা হয়েছে।

এর আগে একই দিনে ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 

—জা. অর্থনীতি/এএইচএ