নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়ি পুকুরে, চালক নিহত
ছবি: সংগৃহীত

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি রাস্তার পাশের পুকুরে পড়ে মো. সুজন মিয়া (২৬) নামে এক গাড়িচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা এক নারী যাত্রী আহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজারসংলগ্ন হালির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন মিয়া রাজিবপুর উপজেলার বালিয়ামারি ক্যাম্পপাড়া গ্রামের শহীদ আলীর ছেলে। তিনি পেশায় গাড়িচালক এবং দুই কন্যাসন্তানের বাবা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে সুজন মিয়া একজন যাত্রী নিয়ে হায় হায় তারাটিয়া বাজারের দিকে রওনা হলে। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়িটি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা যাত্রীর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।

ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

স্থানীয়রা সুজন মিয়াকে উদ্ধার করে রাস্তার পাশে নিয়ে আসেন। পরে তার মাথায় পানি দেওয়া হয়। এ সময় তিনি অচেতন হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত নারী যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

পরে সুজনের সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে নম্বর সংগ্রহ করে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার পরিচয় নিশ্চিত হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

—জা. অর্থনীতি/এনজে