১৪ বছরে ৮১.৮৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক: ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বাংলাদেশ মোট ৮১ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে। একই সময়ে নেওয়া ঋণের বিপরীতে মূলধন ও সুদ বাবদ মোট ২৩ দশমিক ১৫ বিলিয়ন ডলার পরিশোধ করেছে সরকার।

রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সংসদে দেওয়া তথ্যানুযায়ী, ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত সরকারের নেওয়া বৈদেশিক ঋণের মূলধন বাবদ ১৭ দশমিক ১১ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। একই সময়ে সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ৬ দশমিক ০৪ বিলিয়ন ডলার।

অর্থাৎ, আলোচ্য সময়ে বৈদেশিক ঋণের মূলধন ও সুদ মিলিয়ে সরকারের মোট পরিশোধের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ দশমিক ১৫ বিলিয়ন ডলার।

সংসদে অর্থমন্ত্রী বলেন, ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত দেশে মোট ৮১ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের দেওয়া এই পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ১৪ বছরের ব্যবধানে দেশের উন্নয়ন ও বিভিন্ন সরকারি কার্যক্রমে নেওয়া বৈদেশিক ঋণের বিপরীতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পরিশোধ করা হয়েছে। তবে একই সময়ে নতুন করে নেওয়া ঋণের পরিমাণ পরিশোধিত অর্থের তুলনায় অনেক বেশি।

জাতীয় সংসদে অর্থমন্ত্রীর দেওয়া এই তথ্য দেশের বৈদেশিক ঋণ গ্রহণ ও পরিশোধের সামগ্রিক চিত্র তুলে ধরছে।

জা.অর্থনীতি/এসআই