আন্তর্জাতিক ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা, হড়পা বান ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৫০ জনে দাঁড়িয়েছে। এখনও প্রায় ৪ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে ৫৮৩ জন বিদেশি।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া একটি জলবিদ্যুৎকেন্দ্রে এখনও ৬৩৯ জন আটকা রয়েছেন। তাদের উদ্ধারে নেপাল, ভারত ও চীনের বিশেষায়িত দল কাজ করছে। ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্রপাতি ও খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে।
গত ২৬ আগস্ট হিমালয়ের একটি হিমবাহ ধসে বরফ, পাথর ও কাদার স্রোতে চীন সীমান্তবর্তী নেপালের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে রাস্তা, সেতু, ঘরবাড়ি ও বিদ্যুৎকেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানিয়েছেন, এ পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। এদিকে ইউএনডিপির হিসাবে, দুর্যোগে প্রায় ২২ লাখ টন ধ্বংসাবশেষ জমেছে।
জা.অর্থনীতি/এসআই