নিজস্ব প্রতিবেদক: ঢাকার মোহাম্মদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা হুসাইনী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শিয়া জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়।
মিছিলটি বাঁশবাড়ী, মোহাম্মদপুর, আল্লাহ করিম জামে মসজিদ ও নূরজাহান রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিয়া জামে মসজিদে গিয়ে শেষ হয়।
এতে মোহাম্মদপুর ও আশপাশের বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও মোমিনীনরা অংশ নেন। ব্যানার ও পতাকা নিয়ে মিছিলে অংশগ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে আনন্দ ও তাঁর প্রতি ভালোবাসা প্রকাশ করেন।
মিছিলে প্রধান বক্তব্য দেন হুজ্জাতুল ইসলাম মাওলানা ডক্টর আলী মুর্তজা। এছাড়া বক্তব্য দেন হুজ্জাতুল ইসলাম শাহাদাত ও হুজ্জাতুল ইসলাম মাওলানা মেরাজ মুন্সী।
বক্তারা ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য, মহানবী (সা.)-এর জীবনাদর্শ, তাঁর শিক্ষা এবং মানবতার প্রতি তাঁর মহান বার্তা নিয়ে আলোচনা করেন।
আয়োজকেরা জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে মিছিলটি নির্ধারিত পথ পরিক্রমা করে। পরে শিয়া জামে মসজিদে গিয়ে মিছিলের সমাপ্তি হয়।
হুসাইনী ফাউন্ডেশনের পক্ষ থেকে মিছিলে অংশ নেওয়া মোমিনীন, আলেম-ওলামা, শুভাকাঙ্ক্ষী, স্বেচ্ছাসেবক ও সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
—জা.অর্থনীতি/আরএস