শেরপুরে সিনিয়র সহকারী কমিশনার মাসুদুর রহমানের বিদায় সংবর্ধনা
ছবি: জাতীয় অর্থনীতি

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তা মো. মাসুদুর রহমানকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

আরও পড়ুন: কনসার্টের আড়ালে শতকোটির বাণিজ্য কর ফাঁকির অভিযোগ

এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিকসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের কর্মকর্তারা বিদায়ী কর্মকর্তার কর্মজীবনের সাফল্য কামনা করে তার ভবিষ্যৎ কর্মস্থলের জন্য শুভকামনা জানান।

—জা.অর্থনীতি/এনজে