লাইসেন্সহীন দুই করাতকলকে ১৫ হাজার টাকা জরিমানা
ছবি: জাতীয় অর্থনীতি

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন ও মান্দারী ইউনিয়নে লাইসেন্স ছাড়া অবৈধভাবে পরিচালিত দুটি করাতকলে (স মিল) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ সুরক্ষা এবং সঠিক নিয়ম মেনে ব্যবসা পরিচালনা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিদর্শনকালে প্রতিষ্ঠান দুটির বৈধ কাগজপত্র ও লাইসেন্স না থাকায় 'করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২' অনুযায়ী জরিমানা আদায় করা হয়। সেই সাথে ব্যবসায়ীদের দ্রুত প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে লক্ষ্মীপুর জেলা বনবিভাগ, পুলিশ এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

—জা. অর্থনীতি/এলএটি