সিলেট প্রেসক্লাব পরিদর্শনে পিআইবি মহাপরিচালক
ছবি: জাতীয় অর্থনীতি

সিলেট প্রতিনিধি: সিলেটের শত বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাব পরিদর্শন করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে পরিদর্শনের সময় পেশাগত মানোন্নয়ন, তৃণমূলে প্রশিক্ষণ কার্যক্রমের বিস্তৃতি ও অপসাংবাদিকতা রোধসহ নানা বিষয়ে ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। 

এ সময় সাংবাদিকরা অপসাংবাদিকতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ এবং আঞ্চলিক পর্যায়ে প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধির দাবি জানালে পিআইবি ডিজি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে সারাদেশে কয়েক হাজার সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং পেশাগত সক্ষমতা বাড়াতে এই উদ্যোগ অব্যাহত থাকবে।

সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর পিআইবি মহাপরিচালককে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে স্থানীয় সাংবাদিকদের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদরসহ স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

—জা. অর্থনীতি/এলএটি