'আগামী ১ বছরের মধ্যে চালু হবে ২০০ একরের নতুন ক্যাম্পাস'
ছবি: জাতীয় অর্থনীতি

কুবি প্রতিনিধি: আগামী ১ বছরের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০০ একরের ক্যাম্পাস-২ বা নতুন ক্যাম্পাস চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরিফুল করিম।

মঙ্গলবার (১৮ আগস্ট) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘রাউন্ডটেবিল অন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন ইনিশিয়েটিভস’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে তিনি এ তথ্য জানান।

উপাচার্য বলেন, “আমাদের পুরোনো ক্যাম্পাস ৫০ একরের। কিন্তু আমাদের নতুন যে ক্যাম্পাসটি হচ্ছে, তা ২০০ একর জায়গাজুড়ে বিস্তৃত। আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত ক্যাম্পাসের বর্ধিত বাজেট একনেকে উত্থাপন করা হবে। এটি অনুমোদিত হলে আগামী ১২ মাসের মধ্যে আমরা নতুন ক্যাম্পাস চালু করতে পারব।”  

—জা. অর্থনীতি/এলএটি