ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: ঢাকার শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে মনোনয়ন দেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
গত ৩০ জুলাই জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এই মনোনয়ন প্রদান করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
—জা.অর্থনীতি/এনজে