ছবি: সংগৃহীত
শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিদ্যুতের লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নালিতাবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিতরণ লাইনের রক্ষণাবেক্ষণ কাজ পরিচালিত হবে। এ কারণে উপজেলার বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে সাময়িক এ ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।
—জা. অর্থনীতি/এনজে
