আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে ভয়াবহ ভূমিধসে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার গানসু প্রদেশের লংনান শহরের তানচাং কাউন্টির রেনজাং গ্রামে আকস্মিক ভূমিধসের ঘটনা ঘটে। এতে ৩৩ জন মাটির নিচে চাপা পড়েন। উদ্ধার অভিযান শেষে ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া পাঁচজনকে অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
আহত সাতজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান ইতোমধ্যে শেষ হয়েছে।
ভূমিধসের খবর পাওয়ার পরপরই জরুরি উদ্ধারকারী দল, দমকল বাহিনী ও পুলিশসহ একাধিক সংস্থা ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
এদিকে, রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, গত দুই দিনে চীনের বিভিন্ন অঞ্চলে বন্যা, বজ্রঝড় ও ভূমিধসসহ বৈরী আবহাওয়াজনিত ঘটনায় মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৬ জনে পৌঁছেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
জা.অর্থনীতি/এসআই